মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল । গুরনূর ব্রারকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করা হল । গুরনূর ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যার পর তাঁকে টেস্ট দলে নেওয়া হয়েছে ।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট দলে পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে । ভারত ও নিউজিল্যান্ডের ২ ম্যাচের টেস্ট সিরিজ ১৯ নভেম্বর থেকে শুরু হবে ।
গুরনূরকে দলে নেওয়ার দিন কুলদীপ যাদবকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে । তিনি ভারতে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে খেলবেন বলে জানানো হয়েছে । যেহেতু গুরনূর টেস্ট দলে যোগ দেবেন, তাই তিনি ১৫ নভেম্বর সিরিজের পঞ্চম ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না ।
টিম ইন্ডিয়ার জন্য ভাল খবর হল, ঋষভ পন্থও টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন । পন্থ গত কয়েক সপ্তাহ ধরে চোটের কারণে বাইরে ছিলেন এবং সম্প্রতি তিনি ফিটনেস ক্লিয়ারেন্স পেয়েছেন ।
ভারতের আপডেটেড টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (সহ অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্থ, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, গুরনূর ব্রার
🚨 News 🚨 Gurnoor Brar added to #TeamIndia’s squad for #NZvIND Tests More details on the squad updates ▶️ https://t.co/hYDKOnjK5e https://t.co/wz9kSubfzZ
— BCCI (@BCCI) November 14, 2026
অধিনায়ক শুভমন গিল ওয়ান ডে সিরিজে প্রথম ৩ ম্যাচের পরই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন । তাঁর পাশাপাশি অংশুল কম্বোজ এবং কে এল রাহুলও ওয়ান ডে দল ছেড়ে টেস্টের প্রস্তুতিতে নেমে পড়েছেন ।
গুরনূর ব্রার এখনও পর্যন্ত শুধু ওয়ান ডে-তেই অভিষেক ঘটিয়েছেন । তাঁর ১৩ ম্যাচের ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়েছেন । তিনি গতির জোরে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের যথেষ্ট সমস্যায় ফেলেছেন । পাশাপাশি উচ্চতার কারণে তিনি যে কোনও পিচ থেকে ভাল বাউন্সও পান । এখন তাঁর টেস্ট অভিষেকেরও সম্ভাবনা তৈরি হয়েছে ।
আরও পড়ুন: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
