আল আমিরাত: সপ্তাহান্তে ওমান ক্রিকেট অ্যাকাডেমি এক থ্রিলারের সাক্ষী থাকল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের (IND vs PAK) অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (ACC Men’s U19 Asia Cup 2026) ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে টানটান লড়াই চলে। শেষমেশ ম্যাচের একেবারে শেষ বলে এক উইকেট হাতে রেখে ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করে। সেই ম্যাচ শেষেই উচ্ছ্বসিত ভঙ্গিমায় জয় সেলিব্রেট করে ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের খানিকটা টেনেই সরিয়ে আনতে বাধ্য হন ভারতীয় কোচেরা।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জোর আলাপ আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটবিশ্ব মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবার সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের জয়ের নায়ক, মোহিত উলভা (Mohit Ulva)। মোহিতের পরিপক্ক এবং অপরাজিত ৪৯ রানের ইনিংসেই ভারত জয় সুনিশ্চিত করে। তিনি শেষ বলে চার মেরে দলকে জেতান। মোহিত বলছেন তাঁদের জয়ের পর সেলিব্রেশন আদপে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে নয়, বরং প্রবল চাপের মধ্যে জয়ের পর তাঁদের আবেগের বহিঃপ্রকাশ ছিল মাত্র।     

আরও পড়ুন:- অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর 

Star Sports-কে এক সাক্ষাৎকারে মোহিত জানান পাকিস্তানের বিরুদ্ধে কিছু প্রমাণ করার তাঁদের কোনও তাগিদ ছিল না, বরং তাঁরা নিজেদের জয়ই সেলিব্রেট করছিলেন। তিনি বলেন, ‘এটা তো একে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল, উপরন্তু ছিল ফাইনাল। তাই এটা তো স্বাভাবিক বিষয়। ওরাও তো আমাদের হারিয়ে উচ্ছ্বসিতভাবে উদযাপন করেছিল। তবে সেটা আমরা মাথায় রাখেনি। ওরা তো নিজেদের জয় উদযাপন করছিল। তাই ওরা কী করছে, সেটাতে গুরুত্ব দিইনি। তারপর আমরাও জয়ের পর আমাদের জয়টা সেইমতোই সেলিব্রেট করেছি। সেই উদযাপনে আবেগ ছিল, আগ্রাসন ছিল, সবকিছু ছিল। তবে কোনওটাই ওদের দেখানোর জন্য করিনি। আমরা নিজেদের মধ্যেই জয়টা উদযাপন করছিলাম এবং সেটা খুব স্বাভাবিক।’ 

মোহিত আরও জানান যে তিনি দলকে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন, এটা বুঝতেই তার বেশ খানিকটা সময় লাগে। গোটা বিষয়টা যেন তাঁর কাছে খানিকটা স্বপ্নের মতোই ছিল। ‘আমি যে ম্যাচটা ফিনিশ করেছি, সেটা বিশ্বাসই হচ্ছিল না। গোটাটা বুঝতে পারার আগে খানিকটা সময় জোনড আউট হয়ে গিয়েছিলাম। তারপরে সম্বিত ফিরলে জয়টা উদযাপন করি’, দাবি তরুণ মোহিতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *