মুম্বই: সাত বছর পর নিউজিল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম ম্যাচে ২২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ও এবার ওয়ান ডে সিরিজ, দুটো সিরিজেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অর্শদীপ সিংহ। সময়টা ভাল যাচ্ছে বাঁহাতি তারকা পেসারের। কিছুদিন আগেই অভিনেত্রী-মডেল সমরিন কৌরের সঙ্গে নিজের বাগদানের ঘোষণা করেছেন অর্শদীপ। পঞ্চম ম্যাচ জেতার পর সমরিনকে নিয়ে মুখ খুললেন অর্শদীপ। কীভাবে তাঁকে প্রতি মুহূর্তে সমর্থন জুগিয়ে চলেছেন সমরীন, সে কথাই বলেন অর্শদীপ।

পঞ্চম ম্য়াচে ভারতীয় বোলিং আক্রমণের সবচেয়ে সফল বোলার ছিলেন অর্শদীপ। বাঁহাতি পেসার ১০ ওভারে মাত্র ৩০ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ম্য়াচের সেরা ক্রিকেটার অর্শদীপ বলেন, ‘সৃষ্টিকর্তা আমার প্রতি সত্যিই অনেক দয়ালু ও সদয়। আমি দারুণ একজন জীবনসঙ্গী পেয়েছি। সে আমাকে ভীষণভাবে সমর্থন করে ও সবসময় সঠিক মানসিকতা ধরে রাখতে সাহায্য করে। তাই এর অনেকটা কৃতিত্ব তারও প্রাপ্য। মাঠের বাইরে আমি কীভাবে সময় কাটাচ্ছি বা কাজ করছি, তার ওপরই নির্ভর করে মাঠে আমি কেমন পারফর্ম করব।’

 

নিউজিল্যান্ড সফরে থাকাকালীন সামরীনকে বিয়ের প্রস্তাব দেওয়া অর্শদীপ আরও জানান, টানটান উত্তেজনার ম্যাচ চলাকালিন গ্যালারিতে সামরীনের উপস্থিতি তাঁকে স্বস্তি দিয়েছিল। অর্শদীপ বলেন, ‘হ্যাঁ, সময়টা দারুণ রোমাঞ্চকর কাটছে ও আমি এটি বেশ উপভোগ করছি। গ্যালারিতে সমরীনকে দেখলে বাড়তি আত্মবিশ্বাস আসে।’

আসন্ন আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে অর্শদীপ সিংহকে। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে। দল বদলের দিনেই এক মিষ্টি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ছবি ও মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করেন নেন সামরিন কৌর। অর্শদীপের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করে সামরিন লেখেন, ‘জীবন আমাদের অনেক কিছুই দিতে পারত, তবে আমি সবথেকে খুশি কারণ সেটি সবের মধ্যে আমাদের একে অপরকে দিয়েছে। আজীবন একসঙ্গে কাটাতে হবে।’ এরপরেই আজকের দিনের তারিখ থেকে আজীবনের সঙ্গ প্রমাণ করার জন্য় ইনফিনিটি চিহ্ন দেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *