নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাওয়া গেল নতুন ‘জেমস বন্ড’। বিশ্ব সিনেমার অন্যতম ঐতিহাসিক চরিত্রে এবার দেখা যাবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। বেশ কিছু দিন ধরেই তাঁর নাম নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু নিশ্চিত ভাবে জানা যাচ্ছিল না কিছুই। শেষ পর্যন্ত সোমবার অ্যামাজ়ন স্টুডিও-র তরফে প্যাটিনসনের নাম ঘোষণা করা হল। (New James Bond)

তবে শুধুমাত্র নামঘোষণা নয়, একেবারে ফিল্মি কায়দায় নয়া এজেন্ট 007-এর মুখ সামনে আনা হল। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্য়াল মিডিয়ায়, যাতে পিস্তল তাক করে অন্ধকার থেকে বেরিয়ে আসেন রবার্ট। ওই ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘রবার্ট প্যাটিনসনই জেমস বন্ড’। আর একটি পোস্টে লেখা হয়, ‘আইডেন্টিটি কনফার্মড’। (Robert Pattinson)

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?

‘জেমস বন্ডে’র চরিত্রে প্যাটিনসন অভিনয় করতে চলেছেন জানা মাত্রাই শোরগোল পড়ে যায়। গত কয়েক বছর ধরেই অভিনয়ের জাত চিনিয়ে চলেছেন তিনি। ‘দ্য লাইটহাউস’, ‘টেনেট’, ‘দ্য ড্রামা’, ‘দ্য় অডিসি’র মতো ছবিতে তাঁর অভিনয় ক্ষমতা নজর কেড়েছে সকলের। আবার ‘ব্যাটম্যানে’র চরিত্রেও অন্য মাত্রা যোগ করেছেন। তবে ‘জেমস বন্ড’ তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন সকলেই।

তবে এর পাশাপাশি, ইন্টারনেটে হাসি-ঠাট্টাও শুরু হয়েছে। টিন ড্রামা ‘টোয়াইলাইটে’র নায়ক ‘জেমস বন্ড’ হচ্ছেন, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তাঁদের মতে, প্যাটিনসন আসলে ‘টোয়াইলাইট’ ভুলিয়ে দিতে চাইছেন সকলকে। তাই কেরিয়ারে পর পর চমক দিয়েই চলেছেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘জেমস বন্ডে’র চরিত্রে প্যাটিনসনের চেয়ে যোগ্য কেউ নয় বলেও একবাক্যে মেনে নিচ্ছেন সকলে।

আরও পড়ুন: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

‘জেমস বন্ডে’র চরিত্রে অভিনয় করা নিয়ে প্যাটিনসনের বক্তব্য, “সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। 007-এর চরিত্র পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। গোটা টিমের প্রতি কৃতজ্ঞ আমি, যাঁরা আমার উপর আস্থা রেখেছেন। স্বপ্নপূরণ বললেও কম বলা হয়।” প্যাটিনসনের আগে ‘জেমস বন্ডে’র চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছন ড্যানিয়েল ক্রেগ, রজার মুর, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন, শন কনারি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *