Last Updated:

Pushkar Mela Rajasthan Unique Cows: পুষ্কর মেলায় এবার উট-ঘোড়ার পাশাপাশি মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ছোট প্রজাতির গরুগুলিও। এই মেলায় ১৪ ইঞ্চির পুঙ্গানুর, মিনি মাউস এবং বিচ্চুর প্রজাতির গরুগুলিকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। জয়পুরের পশুপালক অভিনব তিওয়ারি এই গরুগুলিকে নিয়ে পুষ্করে এসেছেন।

পুষ্কর মেলায় আকর্ষণের কেন্দ্র ছোট প্রজাতির গরু (Photo: Local18)
পুষ্কর মেলায় আকর্ষণের কেন্দ্র ছোট প্রজাতির গরু (Photo: Local18)

রতন কুমার গোঠওয়াল, আজমেঢ়: আন্তর্জাতিক পুষ্কর মেলায় এবার উট ও ঘোড়ার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির গরুগুলিও। মেলায় এসেছে পুঙ্গানুর, মিনি মাউস এবং বিচ্চুর প্রজাতির গরু। এই গরুগুলিকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সাধারণ গরুর তুলনায় আকারে অত্যন্ত ছোট এই গরুগুলির বিশেষত্ব শুধু তাদের উচ্চতাতেই সীমাবদ্ধ নয়, দুধ দেওয়ার ক্ষমতাও নজরকাড়া।

এগুলির মধ্যে সবচেয়ে ছোট পুঙ্গানুর প্রজাতির গরুর উচ্চতা মাত্র ১৪ ইঞ্চি বলে জানা গিয়েছে। এই গরু প্রতিদিন প্রায় ৩ লিটার দুধ দেয়। অন্যদিকে, মিনি মাউস প্রজাতির গরুর উচ্চতা ১৫ থেকে ২০ ইঞ্চি এবং এটি প্রতিদিন ৩ থেকে ৫ লিটার দুধ দেয়। বিচ্চুর প্রজাতির গরুর উচ্চতা ২৫ থেকে ২৮ ইঞ্চি। এই প্রজাতির গরু প্রতিদিন প্রায় ৫ লিটার দুধ দেয়।

পুষ্কর মেলায় হাজির ১৪ ইঞ্চির পুঙ্গানুর এবং ২০ ইঞ্চি উচ্চতার মিনি মাউস:

পুষ্কর মেলায় এই ছোট প্রজাতির গরুগুলিকে নিয়ে এসেছেন জয়পুরের পশুপালক অভিনব তিওয়ারি। তাঁর কথায়, পুঙ্গানুর প্রজাতির গরু আকারে অত্যন্ত ছোট হয়। এর উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি এবং এটি প্রতিদিন প্রায় ৩ লিটার দুধ দেয়। একইভাবে, ‘মিনি মাউস’ প্রজাতির গরুর উচ্চতা ১৫ থেকে ২০ ইঞ্চির মধ্যে। এই প্রজাতির গরু প্রতিদিন ৩ থেকে ৫ লিটার দুধ দেয়। বিচ্চুর প্রজাতির গরু এই দুই প্রজাতির তুলনায় কিছুটা বড়। এর উচ্চতা ২৫ থেকে ২৮ ইঞ্চি এবং এটি প্রতিদিন প্রায় ৫ লিটার দুধ দেয়। ছোট আকার ও আকর্ষণীয় গড়নের কারণে মেলায় আসা শিশু থেকে শুরু করে বড়দের কাছেও এই গরুগুলি কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

বিক্রির জন্য নয়, মানুষকে সচেতন করতেই গরুগুলিকে মেলায় এনেছেন:

পশুপালক অভিনব তিওয়ারি জানিয়েছেন, এই গরুগুলিকে পুষ্কর মেলায় নিয়ে আসার উদ্দেশ্য বিক্রি করা নয়। বরং, এই প্রজাতির গরুগুলির বৈশিষ্ট্য ও বিশেষত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতেই তিনি সেগুলিকে নিয়ে এসেছেন। তাঁর কাছে ৫০টিরও বেশি গরু রয়েছে। কোনও পর্যটক বা পশুপালকের এই গরুগুলির মধ্যে কোনওটি পছন্দ হলে বুকিং নেওয়া হয়। এরপর তাঁর খামার থেকেই সেই গরু সরবরাহ করা হয়।

বাড়িতেও পালন করা সম্ভব:

অভিনব তিওয়ারি জানিয়েছেন, গরুগুলির ছোট আকারের কারণে বাড়িতে পালনের ক্ষেত্রেও এগুলি বেশ আকর্ষণীয়। সাধারণ গরুর তুলনায় এদের পালনের জন্য অনেক কম জায়গার প্রয়োজন হয়। সেই কারণেই পশুপালনে আগ্রহী ব্যক্তিরাও এই গরুগুলি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। পুষ্কর মেলায় এই ছোট প্রজাতির গরুগুলির উপস্থিতি পশুপালনের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানার এবং সেগুলিকে কাছ থেকে দেখার এক নতুন সুযোগ করে দিয়েছে ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed