ওড়িশার ময়ূরভঞ্জ-সহ বিভিন্ন এলাকাতেও এই জলজ উদ্ভিদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। স্থির জলে জন্মানোর ক্ষমতার কারণে উপযুক্ত জলাভূমি রয়েছে, এমন অঞ্চলগুলিতে এই ফসলের চাষ বিশেষভাবে উপযোগী। তবে শুধু এই কয়েকটি রাজ্যেই সিংহাড়ার চাষ সীমাবদ্ধ নয়। আইসিএআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তরপ্রদেশ ছাড়াও অসম, মহারাষ্ট্র, পঞ্জাব ও তামিলনাড়ুতে পানিফলের চাষ হয়। জম্মু ও কাশ্মীরেও পানিফলের সঙ্গে ওলার হ্রদের বিশেষ সম্পর্ক রয়েছে। এই হ্রদের জল থেকেই পানিফল সংগ্রহ করা হয়। (Representative Image/News18)
