Last Updated:

Viral Death News: মূলত চেন্নাইয়ের বাসিন্দা ললিতা কৃষ্ণমূর্তি গত ১৩ নভেম্বর মুম্বইয়ে মারা গেছেন বলে জানা গেছে। তাঁর মেয়ে ও অন্যান্য আত্মীয়দের খোঁজ চেয়ে পাঠানো একটি বিজ্ঞপ্তি অনলাইনে আলোড়ন সৃষ্টি করেছে।

৪০ বছর একাকীত্ব কাটিয়ে মৃত্যু মহিলার
৪০ বছর একাকীত্ব কাটিয়ে মৃত্যু মহিলার

মুম্বই: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মৃত্যু সংবাদ মানুষের মনে এমন একটি প্রশ্ন জাগিয়ে তুলেছে যা মন থেকে ঝেড়ে ফেলা কঠিন৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত একটি বিজ্ঞপ্তি অনুসারে, মূলত চেন্নাইয়ের বাসিন্দা ললিতা কৃষ্ণমূর্তি ২০২৬ সালের ১৩ নভেম্বর মুম্বইয়ে মারা গেছেন। জানা গেছে, তিনি বিগত ৪০ বছর ধরে একাই থাকতেন। তাঁর মৃত্যুর পর, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য একটি আবেদন জানিয়েছেন, যেখানে উষা লক্ষ্মীনারায়ণ এবং পবন শেঠির যোগাযোগের বিবরণও দেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকে একা থাকা বয়স্ক মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ অনেকেইদূরত্বের কারণে বিচ্ছিন্ন পরিবার এবং কোনও অবলম্বন ছাড়া বার্ধক্য কাটান৷ যা নিয়ে আবেগঘন আলোচনার সূত্রপাত হয়েছে। কিন্তু যা মানুষকে বিশেষভাবে নাড়া দিয়েছে তা হল, ললিতার মৃত্যুর পরেও তার পরিবারের খোঁজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত নম্বরে ফোন করা এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানান, নম্বরটি পবন শেঠির। বিজ্ঞপ্তিটি দেখে মানসিকভাবে বিপর্যস্ত হওয়া ওই ব্যক্তি পবন শেঠির সঙ্গে কথা বলার পর যা জানতে পেরেছেন, তা শেয়ার করেছেন। তিনি বর্ণনা করেন, কীভাবে ললিতা কয়েক দশক ধরে একা থাকতেন এবং তাঁর কাকতো ভাইবোনেরা ছিলেন হাতেগোনা কয়েকজনের মধ্যে অন্যতম, যারা তাঁকে সাহায্য করতেন।

পোস্টটিতে লেখা ছিল: “আমি বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করেছিলাম। নম্বরটি ছিল পবন শেঠির। শ্রীমতি ললিতা কৃষ্ণমূর্তির বিজ্ঞপ্তিটি পড়ে আমি এমনিতেই বিচলিত ছিলাম। তিনি যা বললেন, তাতে আমার গলা ধরে এল। তিনি চল্লিশ বছর ধরে একাই বেঁচে ছিলেন। মূলত চেন্নাইয়ের বাসিন্দা, তিনি ২০২৬ সালের ১৩ নভেম্বর মুম্বইয়ে পরলোকগমন করেন। এই পৃথিবীর কোথাও তাঁর দুটি মেয়ে রয়েছে — তাদের ঠিকানা, তাদের জীবন, এমনকি এই নীরবতার কারণও কেউ কখনও জানায়নি। তিনি সেই নীরবতা শেষ পর্যন্ত বয়ে বেড়িয়েছেন। এক দম্পতি, যারা তাঁর আত্মীয় ছিলেন, তাঁর একমাত্র পরিবার হয়ে ওঠেন। তিনি যখন মারা যান, তখন বিল্ডিংয়ের লোকেরাই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাঁর নিজের রক্তেরও কেউ আসেনি। সেই একই আত্মীয় ও পবন শেঠির মতো প্রতিবেশীরা — যারা তাঁর জীবদ্দশায় পাশে ছিলেন, তাঁর শেষ যাত্রায় তাঁকে সাহায্য করেন। এখনও সেই মেয়েদের খোঁজ চলছে, যাদের তিনি বেঁচে থাকাকালীন কখনও খুঁজে পাননি (বিজ্ঞাপনটি দিয়েছেন তাঁর আত্মীয়)।” পুরো ঘটনাটি সমাজের একা থাকা মানুষদের নাড়িয়ে দিয়েছে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *