ক্রাইস্টচার্চ: দ্বিতীয় দিনে কে এল রাহুলের শতরানের ইনিংসটিই ভারতীয় দলের মনোবল বাড়িয়ে দিয়েছিল। একটা সময়ে কিউয়িদের প্রথম ইনিংসে করা ৩৬৮ রান এতটাই চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, অথচ রাহুল ও জয়সওয়াল যেভাবে খেলেছিল প্রথম দিনের শেষ সেশনটি, তাতে চাপ কিছুটা কমতে শুরু করেছিল। এদিন জয়সওয়াল আউট হওয়ার পর দেবদত্ত ও পরে গিল এসেছেন ক্রিজে। কিন্তু রাহুলকে টলানো যায়নি। চা পানের বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর ৩৪৪/২। ক্রিজে আছেন দেবদত্ত ও শুভমন।

আগের দিন জয়সওয়াল ৮৫ রান করে ফিরে গিয়েছিলেন। শুরুতে দুই ওপেনারই একটু থিতু হয়ে খেলার চেষ্টা করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। বিশেষ করে জয়সওয়াল। তিনি একটু মারকুটে মেজাজেই ব্যাটিং করছিলেন। শতরানটাও একটা সময়ে নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ম্য়াট হেনরির বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর আজকে চোখ ছিল সবার রাহুলের দিকে। তিনি যদিও হতাশ করেননি। নিজের টেস্ট কেরিয়ারে ওপেনার হিসেবে ১২টি সেঞ্চুরি হয়ে গেল কর্ণাটকী ব্যাটারের।

 

তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির মাঠে নেমেই ২০৭ বলে নিজের শতরান পূরণ করেন রাহুল। তিনিই প্রথম ভারতীয় ওপেনার হিসাবে টেস্টে সকল SENA দেশে শতরান হাঁকালেন। অবশ্য তিনি ওপেনার হিসাবে প্রথম ভারতীয় হলেও, অষ্টম এশিয়ান এবং পঞ্চম ভারতীয় ব্য়াটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন এবং বিরাট কোহলির তালিকায় নাম লেখালেন রাহুল।

জয়সওয়াল ফিরে যাওয়ার পর তিন নম্বরে নামা দেবদত্ত জুটি বাঁধের রাহুলের সঙ্গে। তিনিও অর্ধশতরানের ইনিংস খেলেন। একটা সময়ে মনে হচ্ছিল তিনি হয়ত সেঞ্চুরি পূরণ করবেন। কিন্তু তাল কাটে ব্যক্তিগত ৮০ রানের মাথায়। ১০টি বাউন্ডারির সাহায্য ৮০ রান করে জেমিসনের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি ভারত। ক্রিজে রাহুলের সঙ্গ দিচ্ছেন অধিনায়ক শুভমন গিল। দু’জনে মিলে দলকে কতদূর টেনে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। তবে ভারতের হাতে আরও আট উইকেট আছে, তাই লম্বা লিড নেওয়ার চেষ্টা করবে তারা। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *