<p>তাঁর ধৈর্য্য, বল ছাড়ার দক্ষতা, একাগ্রতা তাঁকে অনন্য বানায়। এই গুণাবলীতে ভর করেই নিউজ়িল্যান্ডে প্রথম টেস্টে (NZ vs IND) সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন কেএল রাহুল (KL Rahul)। যে কৃতিত্ব বীরেন্দ্র সহবাগ থেকে সুনীল গাওস্কর, প্রাক্তন কিংবদন্তিদের অধরাই। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিজের টেস্ট কেরিয়ারের ১৩তম শতরান হাঁকালেন রাহুল এবং এই শতরানের সুবাদেই রচিত হল ইতিহাস।</p>
<p>ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের পর মাঠে নেমেই ২০৭ বলে নিজের শতরান পূরণ করেন রাহুল। তিনিই প্রথম ভারতীয় ওপেনার হিসাবে টেস্টে সকল SENA দেশে শতরান হাঁকালেন। অবশ্য তিনি ওপেনার হিসাবে প্রথম ভারতীয় হলেও, অষ্টম এশিয়ান এবং পঞ্চম ভারতীয় ব্য়াটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন এবং বিরাট কোহলির তালিকায় নাম লেখালেন রাহুল। এছাড়াও কুমার সঙ্গকারা, সঈদ আনোয়ার এবং ইউনুস খানের দখলেও এশিয়ান ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া, চার দেশেই সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে। তবে সঈদ আনোয়ার আর রাহুল বাদে এশিয়ার আর বাকি কেউই ওপেনার হিসাবে এই কৃতিত্ব গড়তে পারেননি। এটি বিদেশের মাটিতে রাহুলের দশম টেস্ট সেঞ্চুরিও বটে। এটাই প্রমাণ করে দেশের বাইরে দলের সবথেকে প্রয়োজনে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক দেশের জন্য কতটা নির্ভরযোগ্য এবং ধারাবাহিক ব্যাটার হয়ে উঠেছেন।</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed