ক্রাইস্টচার্চ: গ্লেন ফিলিপ্স এবং ড্যারেল মিচেলের দুরন্ত লড়াইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করেছে নিউজ়িল্যান্ড (New Zealand  cricket Team)। শুক্রবার থেকে দুই দল সিরিজ় নির্ণায়ক দ্বিতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হবে। তবে তার আগেই ফের একবার ধাক্কা খেল নিউজ়িল্যান্ড। কিউয়িরা এমনিই মিচেল স্যান্টনার, উইল ও’রগের মতো ক্রিকেটারদের ছাড়াই এই টেস্ট সিরিজ় খেলতে নেমেছে। এরপর গোদের উপর বিষফোঁড়ার মতো আরও এক ফাস্ট বোলার কিউয়ি দল থেকে ছিটকে গেলেন। 

কিউয়ি ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার (Blair Tickner) ক্রাইস্টচার্চের টেস্ট থেকে ছিটকে গেলেন। তাঁর ডানদিকের পেশিতে চোট রয়েছে। প্রথম টেস্টে কিউয়িদের একাদশে সুযোগ পাননি টিকনার। তিনি ওয়েলিংটনে অনুশীলনে ট্রেনিং সারছিলেন। তখনই চোট পান। সেই চোটের জেরেই দ্বিতীয় টেস্টে আর স্কোয়াডেও থাকা হচ্ছে না তাঁর। ক্রাইস্টচার্চে আজ তাঁর পরীক্ষা নিরীক্ষা হবে। তারপরেই টিকনারের চোট কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটা বোঝা যাবে।

 

আরও পড়ুন:- সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর? 

বদলে কিউয়িদের হয়ে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজ়ে খেলা ম্যাট ফিশার দলে সুযোগ পেয়েছেন।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *