ওয়েলিংটন: ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে দুরন্ত পারফর্ম করার সুবাদে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (NZ vs IND) একাদশে সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। নিজের সুযোগ হাতছাড়া করলেন না তিনি। দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ৭৯ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেললেন ভারতের তারকা ক্রিকেটার।

জুরেল ভারতের কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থের (Rishabh Pant) প্রতিযোগীও বটে। তবে তাঁকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং নিজের ‘মেন্টর’ বলেই মনে করেন জুরেল। প্রয়োজনে তাঁর সঙ্গে কথাও বলেন। সেই পন্থের সঙ্গেই ৭৫ রানের পার্টনারশিপ গড়েন জুরেল। জুরেল শতরান হাতছাড়া করলেও, পন্থ দুরন্ত সেঞ্চুরি হাঁকান। ম্যাচের চতুর্থ দিনের খেলাশেষে সেই পন্থকেই প্রশংসায় ভরিয়ে দিলেন জুরেল।

আরও পড়ুন:- ফিটনেস নিয় সব সংশয় তুড়ি মেরে উড়িয়ে কামব্যাকেই সেঞ্চুরি, রেকর্ডও গড়লেন ঋষভ 

জুরলকে বলতে শোনা যায়, ‘আমি তো বহুবার বলেছি। ওঁ দুরন্ত খেলোয়াড় এবং ওঁর ব্যাটিং উপভোগ করি। যখনই ওঁর সঙ্গে কথা বলি, ওঁর মানসিকতা সম্পর্কে জানতে চাই, ওঁ কীভাব ব্যাটিং অ্যাপ্রোচ করেন সেই নিয়ে প্রশ্ন করি। কোনও কোনও জায়গায় যখন ওঁ প্রথাগত শট খেলবে বলে মনে করি, তখনই ওঁ এগিয়ে এসে কভারের উপর দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা শট মারে। মেন্টর এবং খেলোয়াড় হিসাবে আমি ওঁকে খুব ভালবাসি। আমি যখনই ওঁর সঙ্গে কথা বলি, ওঁ সবসময় ইতিবাচক এনার্জি দেন। ওঁর মতো একজনকে দলে পাওয়াটা ভাগ্যের বিষয়।’

 

জুরেল বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে এই ম্যাচ খেলছেন, তবে তিনি জানান যে প্রয়োজনে দল চাইলে বোলার হিসাবেও তিনি মাঠে নামতে রাজি। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি দেশের হয়ে খেলছি এবং দল আমায় যা দায়িত্ব দেবে, আমি সবটা করতে প্রস্তুত। যদি আমাকে বোলার হিসাবেও খেলতে বলা হয়, তাহলেও আমি রাজি। যেমন সুযোগই আসুক না কেন, আমি সবসময় দেশের হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত। দলের হয়ে আমার দায়বদ্ধতা এবং প্রস্তুতি নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না।’

ভারতীয় দল প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের নয় উইকেটের বিনিময়ে ৭২০ রান তোলে। এটাই কিউয়িভূমে কোনও দলের এক ইনিংসের সর্বোচ্চ রান। ৩৫২ রানের লিড নিতে সক্ষম হয় ভারত। জবাবে দিনশেষে কিউয়ি দলের স্কোর দুই উইকেটে ১১৯ রান। এখনও ২৩৩ রানে পিছিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড।  

  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *