ক্রাইস্টচার্চ: গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিংহ ধোনির মধ্য়েকার অম্লমধূর সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেটে। অনেকেই মনে করেন যে দু’জনের মধ্য়ে হয়ত এখনও সম্পর্কের বরফ গলেনি। কিন্তু সম্প্রতি গৌতম গম্ভীরের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে, যা দেখে অনেকেই ভারতীয় ক্রিকেট দলের কোচের প্রশংসা করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেসিন রিজার্ভে হচ্ছে প্রথম টেস্ট। সেই ম্য়াচের তৃতীয় দিনের খেলা শুরুর আগে দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন গম্ভীর। সেখানে এক ভক্ত ধোনির সাত নম্বর জার্সিতেও গম্ভীরের অটোগ্রাফ নেন। ভারতীয় দলের হেডকোচও খুশি খুশিই সেখানে অটোগ্রাফ দিয়ে দেন।

গম্ভীর ও ধোনি ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তবে তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা ক্রিকেট অনুরাগীদের মধ্যে বরাবরই বিতর্কের বিষয় হয়ে থেকেছে। ধোনির নেতৃত্বে ভারত ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে গম্ভীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাঁহাতি এই ব্যাটার ৯৭ রানের ইনিংস খেলে ভারতের সফল রান তাড়ার শক্ত ভিত গড়ে দিয়েছিলেন। ২০১১ সালের বিশ্বকাপের পর থেকে এই ২ খেলোয়াড়ের মধ্যে সম্ভাব্য ফাটল নিয়ে বহু জল্পনা ও প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জার্সিতে স্বাক্ষর করার এই বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে।ছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

 

গম্ভীরের সঙ্গে কথপোকথন নিয়ে মুখ খুললেন সরফরাজ খান

২ বছর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সফরে সরফরাজ খান একটাও ম্যাচ খেলেননি। তবে তিনি সেই সফরের মধ্যে হেডলাইন কেড়ে নেন সম্পূর্ণ এক ভিন্ন কারণে। সরফরাজ নাকি ওই সফরের সময় সাজঘরের না না খবর লিক করেছিলেন যা টিম ম্যানেজমেন্ট একেবারেই ভালভাবে নেয়নি। তবে সরফরাজ খান দাবি করেন এমন কিছু হয়নি, উপরন্তু এই গোটা ঘটনায় তাঁর পরিবার অত্যন্ত আহত হয়। তিনি দাবি করেন যে তিনি যদি সত্যিই খবর লিক করে থাকতেন, তাহলে তাঁকে কয়েক মাস পরেই ভারতীয় ‘এ’ দলের জন্য নেওয়া হত না। সরফরাজ আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ‘আমরা খুব আঘাত পেয়েছিলাম। আমি ফ্লাইট থেকে নামার পরেই এই বিষয়ে একের পর এক মেসেজ পাই। বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টের ২৫-৩০ দিন পরে এই খবরটা আসে এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম। কার সঙ্গে কথা বলতে হবে বুঝেই পারছিলাম না। তবে এটাই যদি আসল কারণ হত, তাহলে তো আমি ভারত এ দলের হয়েও এবং পরে শ্রীলঙ্কা সফরে সুযোগ পেতাম না।’  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *