Last Updated:

Independence Day 2026: স্বাধীনতার প্রায় আট দশক পরেও মালদহের বুকে আজও অমলিন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নানা ঐতিহাসিক নিদর্শন। ভারতে ব্রিটিশ রাজত্বের বহু ঘটনার নীরব সাক্ষী এই জেলা। সেই ইতিহাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে মালদহের তৎকালীন ব্রিটিশ জেলাশাসক জেমস পেডির নাম।

জেমস পেডির কাজের জন্য তাঁর স্মৃতিতে এই প্রতিষ্ঠান
জেমস পেডির কাজের জন্য তাঁর স্মৃতিতে এই প্রতিষ্ঠান

মালদহ, জিএম মোমিন: স্বাধীনতার প্রায় ৭৯ বছর পরেও মালদহের বুকে আজও অমলিন ব্রিটিশ শাসনের একাধিক স্মৃতি। বাণিজ্যের উদ্দেশে ভারতে এসে প্রায় দুই শতাব্দী শাসন করা ব্রিটিশদের নানা কর্মকাণ্ডের সাক্ষী মালদহ জেলা। সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তৎকালীন জেলাশাসক জেমস পেডি সাহেবের নাম।

ইতিহাসবিদদের মতে, ১৯২৪ থেকে ১৯২৮ সাল পর্যন্ত মালদহের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মালদহের ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, জেমস পেডি ব্রিটিশ শাসক ছিলেন। তাঁর স্মৃতিতে গড়ে ওঠে পেডি রেশম সুতা কাটা‌ই প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে জেলা রেশম চাষ দফতরের অধীনে রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র।

আরও পড়ুন: ভাসছে বারুইপুর থেকে ক্যানিং, রেকর্ড বৃষ্টিতে জেলাজুড়ে কেলেঙ্কারি কাণ্ড! কী নির্দেশ দিল প্রশাসন?

ইতিহাস গবেষক ও লেখক ফনি পালের লেখা ‘মৌলবী আব্দুল গনি খান সাহেবর জীবনী’ বইয়ে উল্লিখিত তথ্য অনুযায়ী ১৯২৮ সালের ২১ এপ্রিল একটি সভায় জেমস পেডির স্মৃতি রক্ষার্থে ‘পেডি পার্ক’ নামে একটি পার্ক তৈরির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে পার্কের মধ্যে একটি টেকনিক্যাল স্কুল তৈরির প্রস্তাবও নেওয়া হয়। তবে সেই টেকনিক্যাল স্কুলের পরিকল্পনা বাস্তবায়িত না হলেও পরবর্তীতে ওই স্থানে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘পেডি রেশম সুতা কাটাই প্রশিক্ষণ কেন্দ্র’। যা আজও ব্রিটিশ এই শাসকের স্মৃতি বহন করছে।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *