Published at : 15 Nov 2026 04:39 PM (IST)

২১০ রানের পুঁজি হাতে নিয়ে ম্যাচ জিতল ভারত। ওয়ান ডে ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এর আগে মোটে দুবার এর চেয়ে কম রান হাতে নিয়ে ম্যাচ জিতেছে ভারত।

২০১৫ সাল থেকে গত ১১ বছরে এ নিয়ে মাত্র তিনবার ২২৫ এর কম রানের পুঁজি হাতে নিয়ে ওয়ান ডে ম্যাচ জিতল ভারত।

গত ১১ বছরে এটাই সবচেয়ে কম রানের পুঁজি হাতে নিয়ে কোনও ওয়ান ডে ম্যাচ জিতল ভারত।

২০২৩ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৩ রানের পুঁজি হাতে নিয়ে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

দেশের মাটিতে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছিল নিউজ়িল্যান্ড। তারপর ভারতের বিরুদ্ধে এই পরাজয়।

নিউজ়িল্যান্ড শেষবার দেশের মাটিতে কোনও ওয়ান ডে সিরিজ হেরেছে ২০১৯ সালে। ১-৪ ব্যবধানে। সিরিজ হেরেছিল তারা। সেটাও ছিল ভারতের বিরুদ্ধে।

দেশের মাটিতে টানা সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৭টি। তারপরই নিউজ়িল্যান্ডের ১১টি জয়।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩৯৬ রান উঠলেও কোনও প্লেয়ারই হাফসেঞ্চুরি করেননি। পুরুষদের ক্রিকেটে দুই দলের কেউ হাফসেঞ্চুরি করেননি, এরকম ম্যাচে এটাই দুই দলের স্কোর মিলিয়ে সর্বোচ্চ রান।

ভারতের হেড কোচ হিসাবে গৌতম গম্ভীর প্রথমবার দেশের বাইরে কোনও ওয়ান ডে সিরিজ জিতলেন।

শেষ ম্যাচে ২২ রানে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ৩-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ভারত। – BCCI X
Published at : 15 Nov 2026 04:39 PM (IST)