তেলিয়ামুড়া ।।আকাশজুড়ে ঝড়-বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া—কোনও কিছুই দমাতে পারল না নির্বাচনী প্রচারের গতি। আসন্ন তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী শুভদীপ দাস (রিকি)-এর সমর্থনে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই বাড়ি বাড়ি জনসংযোগে অংশ নিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারের পাশাপাশি এলাকার মানুষের অভাব-অভিযোগ, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজখবর নেন। তাঁর এই জনসংযোগ কর্মসূচিতে স্পষ্ট হয়ে ওঠে, নির্বাচনী লড়াইয়ে মাটি কামড়ে প্রচার চালাতে প্রস্তুত বিজেপি শিবির।

রাজনৈতিক মহলের মতে, ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিধায়িকার এই সরাসরি জনসংযোগ ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচারে বাড়তি গতি ও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জোগাবে।

এখন দেখার বিষয়, ভোটের বাক্সে এই জনসংযোগ কতটা প্রভাব ফেলে এবং শুভদীপ দাসের নির্বাচনী ভাগ্য কোন দিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *