নয়াদিল্লি: ঘটনার আট বছর পরে ফের একবার ‘স্যান্ডপেপার গেট’ কাণ্ডে (Sandpaper Gate) জেরবার অস্ট্রেলিয়ান ক্রিকেট (Australian Cricket)। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। এতদিন পর্যন্ত এই ঘটনার মূল অভিযোগের তির যে বোলারদের দিকে, সেই বিখ্যাত বোলিং বিভাগের মিচেল স্টার্ক এবং অবশ্যই বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স মুখ খুললেও, জস হ্যাজেলউডের (Josh Hazlewood) প্রতিক্রিয়া জানা যায়নি। এবার তিনি মুখ খুললেন। তিনি শুধু কামিন্সের পাশেই দাঁড়ালেন না, জানিয়ে দিলেন কামিন্সকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হলে তিনিও টেস্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভাববেন।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পর থেকেই ফের একবার চর্চায় কেপ টাউনের সেই টেস্টটি। সম্প্রতি স্যান্ডপেপার-কাণ্ডের মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট প্রায় চার হাজার শব্দের একটি প্রতিবেদনে সেই সফরের না না ঘটনার বিবরণ দেওয়া এবং খাওয়াজার মতোই অজ়ি দলের সকলেই স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেন বলে দাবি করেছিলেন। তিনি কামিন্সের দাবি সম্পূর্ণ নস্য়াৎ করে দেন। এরপরে স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসাবে প্যাটের ভবিষ্য়ৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

আরও পড়ুন:- ‘বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত’, কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট 

কিন্তু’দুরন্ত লিডার’ কামিন্সের ভূয়সী প্রশংসা করে Code Sports-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে হ্যাজেলউড কামিন্সের সমর্থনে দাঁড়িয়ে বলেন, ‘আমি প্যাট এবং সাংবাদিক সম্মেলনে ও যা বলেছে, তার পাশেই দাঁড়াব। বিগত পাঁচ, ছয় বছরে ও অধিনায়ক হিসাবে দারুণ কাজ করেছে। দলকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে ওইরকম ঘটনা আর হবে না। দারুণ কাজ করেছে। ও একজন দুরন্ত নেতা। দলের সকলকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সকলে একই কথা বলবে।’ পাশাপাশি কামিন্সকে সরানো হলে তিনিও সরে যাওয়ার কথা ভাববেন বলে হ্যাজেলউড স্পষ্ট বলে দেন। তাঁর দাবি, ‘এমন পরিস্থিতি (কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরানো হলে) আসলে আমায় ভাবনাচিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আবারও জানান যে বল বিকৃতির বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না। ‘যা যা বলা হয়েছে, তার মধ্যে থেকে দুইটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আমি কি স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার পরিকল্পনার অন্যতম চক্রী ছিলাম এবং আমি কি এমন কিছু মাঠে ব্যবহার করা হচ্ছে বলে জানতাম? উত্তর স্পষ্ট না। সবশেষে এই দুইটি পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়’, দাবি হ্যাজেলউডের।

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের দাবি যে কারুর মনে হওয়া যে অন্যজন কিছু জানে এবং সেই ব্যক্তির কোনওকিছু সত্যিই জানার মধ্যে একটা অন্তর থাকে। তবে ৩৫ বছর বয়সি ফাস্ট বোলার এটাও মেনে নিচ্ছেন যে স্যান্ডপেপার-কাণ্ডের জেরে স্মিথ, ওয়ার্নার একটু বেশিই কড়া শাস্তি দেওয়া হয়েছিল। হ্যাজেলউডের বক্তব্য এই বিতর্কে আরও একটা নতুন স্তর যোগ করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *