ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। দিনের খেলা যখন শেষ হয় তখন ভারতের স্কোর ৪৮৬/৪। তৃতীয় দিনের শুরুতে শতরান হাঁকিয়েছিলেন কে এ রাহুল। এরপর দেবদত্ত পড়িক্কল ৮০ রানের ইনিংস খেলেন। দিনের শেষে শুভমন গিল নিশ্চিত শতরান মিস করলেন। তিনি ৯৮ রানে ফিরে গেলেন। তবে ভারত পাহাড়প্রমাণ লিড নিতে চলেছে। অন্তত সম্ভাবনা তেমনই। এখনও হাতে ৬ উইকেট রয়েছে। আরও দুটো দিন খেলার বাকি। এই পরিস্থিতিতে চতুর্থ দিন একটু বেশি সময় পর্যন্ত ব্যাট করে রান তুলে কিউয়িদের চাপে ফেলতে পারে ভারতীয় দল।
দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিজে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন কে এল রাহুল। তিনি ৫২ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। সেখান থেকে দেবদত্ত ৮০ রানের ইনিংস খেলেন। প্যাভিলিয়ন ফিরে যান। শতরান মিস করেন দেবদত্ত। এরপর গিলের সঙ্গে জুটি বাঁধেন কে এল রাহুল। ডানহাতি কর্ণাটকী ব্যাটার ওপেনার হিসেবে কেরিয়ারের ১২ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেন এদিন। কিউয়ি বোলারদের সামনে রাহুলকে আটকানোর কোনও উত্তরই ছিল না।
রাহুল ১৩৬ রান করে শেষ পর্যন্ত আউট হয়ে যান। নাথান স্মিথের বলে আউট হয়ে যান তিনি। নিজের ইনিংসে রাহুল নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা। রাহুল আউট হওয়ার পর পন্থের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। তিনিও কিউয়ি বেলাারদের বিরুদ্ধে ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে একটু চালিয়ে খেলা শুরু করেন। কিন্তু একেবারে শতরানের দোরগোড়ায় এসে আউট হয়ে যান গিল। ৯৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিনিও নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান।
গিল আউট হওয়ার সঙ্গে সঙ্গে পন্থও নিজের অর্ধশতরান পূরণ করেছেন। তৃতীয় দিনের খেলা শেষের পর পন্থ ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। ইনিংসে ৫টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অংশুল কম্বোজ।
