আল আমেরাত: ‘সুপার সানেডে’তে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এই দুই দল ফের একবার ২২ গজের ময়দানে একে অপরের মুখোমুখি হতে চলেছে। তবে এবার লড়াইটা ছোটদের। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেই (U19 Asia Cup 2026) এই দুই দল আজ একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মেনেই তো উত্তেজনা, উন্মাদনা, টানটান লড়াই, তা সে যতই ছোটদের ম্যাচ হোক না কেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে আগ্রহও তুঙ্গে।

এই আবহে এক নজরে ভারত-পাকিস্তান ম্যাচের ব্রডকাস্টিংয়ের না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

কোথায় হবে ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ?

আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ ‘এ’ পর্বের ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তানের খেলা?

৮ নভেম্বর, রবিবার ভারত বনাম পাকিস্তানের এই ম্য়াচটি শুরু হবে সকাল সাড়ে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ ঠিক দশটায়।

কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?

ভারত বনাম পাকিস্তানের আজকের ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলগুলির এই লড়াই। 

আরও পড়ুন:-



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *