হায়দরাবাদ: ক্রিকেটের বাইশ গজে শোকের আবহ । তেলেঙ্গনার ১৭ বছর বয়সী এক মহিলা খেলোয়াড় আত্মহত্যা করেছেন । যাঁর নাম নন্দিনী বলে জানা গিয়েছে । ঘটনাটি তেলেঙ্গনার বিকারাবাদে অবস্থিত মধু কলোনির বলে জানানো হয়েছে ।

কিছুদিন আগেই নন্দিনী ভারতের অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছিলেন । তাঁর আত্মহত্যার খবর পেয়ে পুরো পরিবার শোকস্তব্ধ । নন্দিনী বিকারাবাদ জেলার সাংগায়াপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন । বিকারাবাদে তাঁর দিদার বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট কোচিংও নিচ্ছিলেন । অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হওয়ার পর তাঁর জেলা নিয়েও বেশ হইচই হয়েছিল । এবং সকলে ধরে নিয়েছিলেন একটি ভাল কেরিয়ার অপেক্ষা করে রয়েছে । ঠিক সেই সময়ই মর্মান্তিক পরিণতি হল ক্রিকেটারের জীবনের ।

কেন এই পরিণতি ?   

ক্রিকেটারের পরিবার অভিযোগ করেছে যে, অনিল এবং কৃষ্ণ নামে দুই ব্যক্তি নন্দিনীকে নিয়মিত হয়রানি করত । সেই কারণেই তিনি নিজের জীবন শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন । কয়েকটি সংবাদমাধ্য়মের খবর, অনিল গত কয়েকদিন ধরে ভালবাসার কথা বলে ক্রমাগত নন্দিনীর পিছু নিচ্ছিল, আর কৃষ্ণ তাকে সাহায্য করছিল । 

পুলিশ সকাল ৯টায় নন্দিনীর মৃত্যুর খবর পায় । বিকারাবাদের সার্কেল ইন্সপেক্টর রঘু জানান, সকালে ঘটনার খবর পাওয়ার পর তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছেছিল । তদন্তে জানা যায়, নন্দিনী ঘরের সিলিং ফ্যান ঝুলে আত্মহত্যা করেছেন । পুলিশ নিশ্চিত করে জানিয়েছে যে, ক্রিকেটারের পরিবার দুই ব্যক্তির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে । পরবর্তী তদন্তের জন্য পুলিশ নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ।      

পুলিশ মামলা নথিভুক্ত করেছে

নন্দিনীর পরিবারের সদস্য ও আত্মীয়রা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখান । তাঁরা দুই অভিযুক্তের গ্রেফতার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । নন্দিনীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ।

সার্কেল ইন্সপেক্টর রঘু সকলকে অনুরোধ করেছেন, তাঁরা যেন তাঁদের সন্তানদের ওপর নজর রাখেন এবং তাঁদের যতটা সম্ভব মানসিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করেন ।               

আরও পড়ুন: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *