বার্বাডোজ: ২০২৮ সালে লস এঞ্জেলসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। আর তার আগেই সেই ভেন্যুতে খেলার সুযোগ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের জন্য। সূত্রের খবর, আগামী বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে শ্রেয়স আইয়ারের দল। অলিম্পিক্সের মঞ্চে কুড়ির ফর্ম্যাটেই খেলা হবে। তাই ভারতীয় দলের জন্য সেই ভেন্যুতে কুড়ির ফর্ম্য়াটে খেলার একটা প্রস্তুতির সুযোগ ধরা যেতে পারে আসন্ন এই দু ম্য়াচের সিরিজটি। সম্ভাব্য ভেন্যুর তালিকায় লস অ্যাঞ্জেলেস ছাড়াও ওয়াশিংটন ডিসি ও টরন্টোর নাম রয়েছে।

ক্রীড়া ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৭-৩১ সালের জন্য আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজ আয়োজন করতে পারে। যদিও সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। আপাতত যা খবর, আগামী জুলাইয়ে ভারতের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে পারে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। যেখানে দুটো টেস্ট, তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি টোয়েন্টি ম্য়াচ খেলা হতে পারে।

আর এই পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচের দুটো ম্য়াচ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই দুটো ম্যাচই একই ভেন্যুতে খেলা হবে। ভেন্যু হিসেবে ওয়াশিংটন ডিসি ও টরন্টো এগিয়ে থাকলেও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ভেন্যু পমোনা ও ফ্লোরিডার লডারহিলও এই আলোচনায় রয়েছে। ক্রিকইনফোকে সিডব্লিউআই চেয়ারম্যান কিশোর শ্যালো বলেন, “উত্তর আমেরিকায় ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের কৌশলেরই একটি অংশ। আমি মনে করি এটি আমাদের এবং ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং সামনে অলিম্পিক থাকায় আইসিসি গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে আসছে।”

প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে উত্তর আমেরিকায় এখনই কোনওরকম টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজের নেই। আপাতত তাদের মূল লক্ষ্য সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি টোয়েন্টি। পরবর্তী এফটিপি মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকটি টেস্ট সিরিজ রয়েছে, যেগুলো মূলত দুই বা তিন ম্যাচের সিরিজ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আগামী ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের সাফল্যের পর টেস্ট সিরিজই মূল চ্যালেঞ্জ গিলদের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই সিরিজের দুটো ম্য়াচেই জিততে চাইবে টিম ইন্ডিয়া। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *